আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি
- আব্দুল গাফফার চৌধুরী
নক্ষত্রপুঞ্জের মতো জ্বলজ্বলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, রাত ৮:০০ – ১১:০০
অনুষ্ঠানটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন >> https://www.facebook.com/newyorkboimela/
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে এখানে আপনার মন্তব্য লিপিবদ্ধ করুন।
Please share your thoughts on the observance of Martyrs’ Day and International Mother Language Day.
February 21, 2021 at 3:28 PM
১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের কথা আমরা জানি, ওই সময়কার ছাত্রনেতা-ভাষা সৈনিকদের ইতিহাস অনেক পড়েছি, কিন্তু ভাষা আন্দোলন করার কারণে পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ যাকে তালাকপ্রাপ্ত হতে হয়েছিল সেই মমতাজ বেগমের কথা লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে। উনি প্রায় দুই বছর জেলে ছিলেন।
ওনাকে নিয়ে একটা কবিতা লেখার চেষ্টা করেছিলাম। যেখানে শেষ অংশে আছে-
“মিনু, আপনি তো দীর্ঘদিন জেলে ছিলেন
জেলখানার গরাদের দিকে তাকিয়ে কখনও কি ভেবেছিলেন?
একদিন জাতিসংঘের সামনে শোভা পাবে বাংলার শহীদ মিনার
যেখানে বর্ণমালার প্রতিটি অক্ষর জ্বলজ্বল করবে
এক একটি উজ্জ্বল নক্ষত্রের মত।”
জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করার জন্য নিউ ইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশনকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Please wait...