আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি

- আব্দুল গাফফার চৌধুরী

শহীদ আব্দুস সালাম
শহীদ আব্দুস সালাম
শহীদ আবুল বরকত
শহীদ আবুল বরকত
ভাষা শহীদ রফিক উদ্দীন আহমেদ
শহীদ রফিক উদ্দীন আহমেদ
ভাষা শহীদ আব্দুল জব্বার
শহীদ আব্দুল জব্বার
ভাষা শহীদ শফিউর রহমান
শহীদ শফিউর রহমান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে এখানে আপনার মন্তব্য লিপিবদ্ধ করুন।

Please share your thoughts on the observance of Martyrs’ Day and International Mother Language Day.


 

Write a new entry for the Guestbook

 
 
 
 
 
All fields are required. Your Email address will not be published. Your entry will only be visible after we review it. We reserve the right to edit, delete, or not publish entries.
উইলি মুক্তি উইলি মুক্তি
February 21, 2021 at 11:43 PM
একদিন আমিও প্রথম প্রহরে
শহীদ মিনারের একুশ হবো।
বিনি সুতোয় গাঁথবো বিজয়ের
কথামালা অ আ ক খ।
যে মালার প্রতিটি বন্ধনে সরোবরে
শ্লোগান ধ্বনিত হবে সাম্যের গান।
ভারাক্রান্ত মন নিয়ে সশ্রদ্ধ সম্মানে
ভালোবাসার শুভ্র ফুলে সাজাবো
রক্ত লালে রঞ্জিত শহীদের কবর।
করবে না কেউ আর বাহারি দামি
ফুলের প্রদর্শন।
গাইবে সরবে আমার ভাইয়ের রক্তে
রাঙানো একুশে ফেব্রুয়ারির গান।

একুশ আমার রক্তে বয়ে যাওয়া হীমশীতল আহ্বান। একুশ আমার অস্তিত্বের উপস্থিতি
আয়ুর প্রথম হৃদয়মথিত শব্দ।
মনুষ্যত্বের প্রথম দীক্ষা ছিল যে উচ্চারণে।
বাংলা ভাষার সম্মানের জন্য যাঁরা যুথিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। রক্তের বন্যায় গা ভাসিয়ে ছিলেন বাংলার রক্তিম জনপথে।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ ভাষা যোদ্ধাদের স্মরণে, সেই মহামানবদের সম্মানে, অমর একুশে ফেব্রুয়ারির দিনটিতে আজও বাংলার প্রতিটি সন্তানের আঁখিকোণ নমন হয়ে আসে বিনম্র শ্রদ্ধায়।
একুশে ফেব্রুয়ারির এই দিন আপামর, আমার, সকল বাঙালি জাতির জন্য এক ঐতিহাসিক পুণ্যের দিন। নিজের অস্তিত্ব রক্ষার দিন। হৃদয়ের রক্ত দিয়ে লেখা একটি দিন। দোল খাওয়া ভাবনার বহিঃপ্রকাশের একটি দিন। বাংলাভাষা বাঙালি জাতির কাছে চির প্রেরণার অবিস্মরণীয় একটি দিন। তাঁদের স্মরণে একুশের চেতনার ব্যগ্রতা নিয়ে মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

উইলি মুক্তি, নিউ ইয়র্ক
Please wait...